আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
"মতলব দক্ষিণে -১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬" "বরিশাল মহানগর বিএনপির ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে ৭ নভেম্বর উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত" "শেরপুরে ব্যতিক্রমী বিয়ের আয়োজন: বিয়ে পড়ালেন সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম" "কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আশ্বিনপুর আইডিয়াল একাডেমি" মতলব উত্তরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত "দায়িত্বশীল নেতৃত্বের :-উজ্জ্বল দৃষ্টান্ত আবু তাহের প্রধান" "ত্যাগ ও আন্তরিকতায় নেতাকর্মীদের ভালোবাসায় আবু তাহের প্রধান" "তরুণ নেতৃত্বের অনুপ্রেরণা আবু তাহের প্রধান" "সাংগঠনিক দক্ষতায় এগিয়ে মো. আবু তাহের প্রধান" কর্মীবান্ধব নেতৃত্বে প্রশংসিত আবু তাহের প্রধান "তৃণমূলের রাজনীতিতে আস্থার প্রতীক মো. আবু তাহের প্রধান" "বাউবি ও মালয়েশিয়ার: IIUM-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ" "দৈনিক এশিয়া পোস্ট: ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি" ‎ "মতলব উত্তরে ১৫শ শিক্ষার্থীর: মাঝে শিক্ষা উপকরণ বিতরণ" "খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্যে চায়্যের দোকানে ঢুকে বিএনপি নেতার ছেলেকে গুলি করে "হত্যা"
ad728

"মতলব দক্ষিণে -১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬"

প্রতিবেদকের তথ্য : ভোরের সংবাদ
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 7, 2026
  • সংবাদটি দেখেছেন: 9
ছবির ক্যাপশন :


চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের পৃথক অভিযানে ১৫ মামলার আসামি মেজর ডালিম ও মাদক ব্যবসায়ীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার(৫ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে এএসআই শফিকুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে নায়েরগাঁও এলাকার বাসিন্দা রাজিয়ার ছেলে ডালিম প্রকাশ মেজর ডালিমকে (৩০) ৩০ পিস ইয়াবা ও একটি জিআর পরোয়ানাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী পাঠন গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এছাড়া একইদিন পুলিশের অন্য একটি অভিযানে বদরপুর এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মনির মোল্লার ছেলে মো. আল-আমিন(২৫), দেলোয়ার প্রধানের ছেলে মো. আতিক প্রধান(২১)কে গ্রেফতার করা হয়।
অপর আরেকটি অভিযানে উপাধি এলাকা থেকে শিপন(২৭) এবং নলুয়া এলাকা থেকে মামুন মৃধা(৩৪)কে গ্রেপ্তার করে। 

মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, 
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার মেজর ডালিমের নামে ১৫ টি মামলা রয়েছে।  মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবির ক্যাপশন: চাঁদপুর মতলব দক্ষিণে গ্রেপ্তার মেজর ডালিমসহ গ্রেপ্তারকৃতরা।

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728